সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১৪:২৬

শেয়ার

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণকরা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

তারা বলেছে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

তবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, ইরান আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি।

ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এই ক্ষেপনাস্ত্রটি এসেছে বলে দাবি করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন যে তারা কেবল তখনই আক্রমণ বন্ধ করবে যদি ইসরায়েল একই কাজ করে।



banner close
banner close