শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে: আয়াতুল্লাহ খামেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১৩:২৪

শেয়ার

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে: আয়াতুল্লাহ খামেনি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে একথা বলেন।

পোস্টে খামেনি বলেন, ‘জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে।’

গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর থেকেই দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করে তেহরান।