শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৫ ১৯:২৫

শেয়ার

তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েল
ছবি:সংগ্রহীত

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, তেহরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

বারজান সাদিক নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, পূর্ব তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে দখলদার ইসরায়েল হুমকি দিয়েছিল, তেহরানে তারা আরও হামলা চালাবে। এরমধ্যেই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বুধবার টেলিভিশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের হুমকিতে আত্মসমর্পণ করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় তাহলে এর কঠোর পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।