শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

জেরুজালেমে ৩ দিনের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৫ ০৯:১৯

শেয়ার

জেরুজালেমে ৩ দিনের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি সব মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের বাসস্থানের ভেতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেমে অবস্থিত দূতাবাসের পাশাপাশি, তেল আবিবে কনস্যুলার পরিষেবাও শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।’

দূতাবাস আরো জানিয়েছে যে, বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগ করতে সহায়তা করার বিষয়ে এই মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই।