শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

আবারো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৫ ০৮:৩৯

শেয়ার

আবারো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে।

ইসরায়েলে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র কিংবা ধ্বংসাবশেষ সরাসরি জেরুজালেম এবং বৃহত্তর তেলআবিব অঞ্চলে আঘাত হেনেছে।

ইরানের হামলায় ইসরায়েলে একটি পার্কিং লটে আগুন ধরে যায়। এতে ২০টি গাড়ি পুড়ে গেছে।

অন্যদিকে তেহরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

বুধবার আল জাজিরা জানিয়েছে, ইরানের নতুন আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবসহ গোটা ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বুধবার সকালের দিকে ইসরায়েলি আকাশে ক্ষেপণাস্ত্রের ধারা স্পষ্ট দেখা গেছে।