মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ১২:১৯

শেয়ার

ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়।

পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। তবে ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে মার্কিন সামরিক বাহিনী এমন প্রতিশোধ নেবো যা আগে কখনো দেখা যায়নি বলেও তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রোববার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানে সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে তিনি সতর্ক করেছেন, ‘যদি ইরান যুক্তরাষ্ট্রকে যে কোনোভাবে আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি ও মাত্রায় প্রতিশোধ নেবে, যা আগে কখনো দেখা যায়নি।’

এই বক্তব্য তিনি ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি আরও বলেন, ‘চাইলেই আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটা চুক্তি করাতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’



banner close
banner close