শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ১৮:২৬

শেয়ার

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
ছবি:সংগ্রহীত

ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে- এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

যুক্তরাজ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন।

উল্লেখ্য, ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।