শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পটুয়াখালীতে প্রকৌশলীর বিরুদ্ধে দেড় কোটি টাকার অনিয়মের অভিযোগ পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা; সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার তিন ২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল নুসরাত তাবাসসুম এমপির বসতভিটায় আগুন; মেহেরপুর জেলা এনসিপির নিন্দা ও প্রতিবাদ ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহের সঙ্গে দুই শিশুর লাশ উদ্ধার বাহরাইনের দিকে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র প্রতিরোধে দ্বিগুণ শক্তিতে মাঠে থাকবে জুলাই যোদ্ধারা: মাওলানা এটিএম মাসুম

ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ১২:৩১

শেয়ার

ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের
আবারও ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের।

পাকিস্তানে হামলার সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে তারা।

বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে এ তথ্য।

দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু-৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফালক্রাম।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।

অপরদিকে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ। দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে এর অবস্থান।