শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

ঈদের চাঁদ দেখা যায়নি ইন্দোনেশিয়ায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

ঈদের চাঁদ দেখা যায়নি ইন্দোনেশিয়ায়
প্রতীকী ছবি।

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল।

কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছিল রমজান মাস।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।