বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ১৫:২৫

শেয়ার

রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো
জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার রাজনীতিতে আর দেখা যাবে না দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার তাঁর বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে মন্ট্রিয়লে এক সভায় এ কথা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন মন্ট্রিয়লের প‍্যাপিন‍্যূ এলাকার এমপি। ট্রুডো যখন প্রথম পাপিন‍্যূ নির্বাচনী এলাকা থেকে লিবারেল পার্টি থেকে নমিনেশন চেয়েছিলেন তখন তাঁকে দলীয় নমিনেশনের জন‍্য প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল।

জাস্টিন ট্রুডোর এ অনুষ্ঠানটি ছিল বিদায় অনুষ্ঠান। তিনবারের এমপি তার পাপিন‍্যূ রাইডিংয়ের লিবারেল মেম্বারদের কাছ থেকে বিদায় নিলেন আনুষ্ঠানিকভাবে। রাইডিংয়ের সদস‍্যরা তাঁকে বিদায় জানিয়েছে অশ্রুসিক্ত নয়নে।

একজন জনপ্রিয় ও দক্ষ রাজনীতিক হিসেবে জাস্টিন ট্রুডো কানাডার জনগণের ভালোবাসা অর্জন করেছিলেন। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

বিদায়ী অনুষ্ঠানে ট্রুডো বলেন, তার পরিবারের তিন প্রজন্ম সংসদে প্রতিনিধিত্ব করেছে। তার বাবা পিয়ের ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন।

তার এই সিদ্ধান্তে অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেছেন, কানাডার নাগরিকরা কৃতজ্ঞতার সঙ্গে তার অবদান স্মরণ করবে।