মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:২৪

শেয়ার

১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লী ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুই দিনে তাদের আটক করা হয়। ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরন খবরে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্তে গিয়ে অবৈধ বাংলাদেশিদের সন্ধান পায় পুলিশ। তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৫ জন বাংলাদেশের নাগরিক। তাদেরকেঅবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার দেখানো হয়।

ত্রিপুরা অনলাইন সংবাদ মাধ্যম জাগরন খবরে বলা হয়, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ সদস্যরা। বাংলাদেশিদের সঙ্গে দুইজন ভারতীয় দালালকেও আটক করা হয়।

এদিকে সোমবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলা সীমান্ত থেকে বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি ও মাদক উদ্ধার করা হয়।



আরও পড়ুন:

banner close
banner close