মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
শাহজালালের ভাইরাল ভিডিও ঘিরে রহস্য; সিসিটিভির ফুটেজ দেখে যা জানালো কর্তৃপক্ষ আওয়ামী দোসরখ্যাত পরিচালক নাসিরের রাজত্ব বার্ন ইনস্টিটিউটে! ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত ঢাবি উপাচার্যের সঙ্গে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ বেতন চাওয়ায় রাঁধুনিকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পুলিশ হেফাজতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি; না.গঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সাল গ্রেপ্তার এসআলমকে কয়লা সরবরাহের কাজ দিতে চায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র

জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ২, আহত ৬৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৬

শেয়ার

জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ২, আহত ৬৮
ছবি: সংগৃহীত

জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর বিবিসির।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ৫০, তিনি সৌদি আরবের একজন চিকিৎসক। তিনি ২০০৬ সালে জার্মানিতে আসেন বলে জানা গেছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। তিনি ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে উদ্বিগ্ন বলে জানান।