বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

অবৈধ বাংলাদেশিদের ধরতে ভারতে পুলিশের বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭

শেয়ার

অবৈধ বাংলাদেশিদের ধরতে ভারতে পুলিশের বিশেষ অভিযান
ছবি: সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছেন তারা।

বুধবার বার্তাসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করেন তারা।

কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এ অভিযান। যা চলে উত্তম নগর, শাহীনবাগ ও জামিয়া নগরের কিছু এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির আটকের খবর পাওয়া যায়নি। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না, তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে।

দিল্লি পুলিশ বলেছে, তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছে।