বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রশ্নের জবাবে অসংলগ্ন ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক

তাজমহলে বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৯:৩৬

শেয়ার

তাজমহলে বোমা হামলার হুমকি
তাজমহল। ছবি: সংগৃহীত

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। আগ্রার উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ই-মেইলে এই হুমকি দেয়া হয় বলে জানায় উত্তরপ্রদেশ পুলিশ।

এ হুমকি পাওয়ার পর থেকে তাজমহলে ব্যাপক তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো বোমা বা বিস্ফোরকের সন্ধান পায়নি বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

ভারতের বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, অজ্ঞাত পরিচয় ব্যক্তি ই-মেইলের মাধ্যমে বোমা হামলা করে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পুলিশকে।

পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কোনো ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি।

উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জনান, হুমকি সম্বলিত ই-মেইলটি পাওয়ামাত্র সেটিকে আগ্রা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছিল।

পুলিশের এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি চিঠি আসে। এরপরেই পর্যটকদের সরিয়ে ফেলা হয় নিরাপদ চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে বোমা খোঁজা হয় তন্নতন্ন করে। যদিও বিপজ্জনক কোনও বস্তু মেলেনি।

উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক মমতাজ মহলের এই স্মৃতিসৌধ দেখতে আসেন।