সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

চিন্ময় গ্রেফতারের ঘটনায় বিজেপি নেতার উদ্বেগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৭

শেয়ার

চিন্ময় গ্রেফতারের ঘটনায় বিজেপি নেতার উদ্বেগ
কোলাজ: বাংলা এডিশন

বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গ্রেফতারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত।

সোমবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়ে শুভেন্দু বলেন, ‘চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।’

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা মঙ্গলবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাবো। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে।’

এদিকে, পশ্চিমবঙ্গের মায়াপুরের ইসকন কার্যালয় থেকে জানানো হয়েছে, দুই বছর আগে চিন্ময় কৃষ্ণদাসকে তাদের ইউনিট থেকে বহিষ্কার করা হয়। এরপরই তিনি বাংলাদেশে ইসকনের নামে কাজ করতেন।

সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।