মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নেপালে ভূমিকম্প, কেঁপে উঠল ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকা প্রথমবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখবেন তিন বাহিনীর মহড়া প্রথমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মার্কিন স্টেইট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং-এ বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের নগ্ন হস্তক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ০৯:২৯

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৪ ১০:৫০

শেয়ার

মার্কিন স্টেইট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং-এ বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের নগ্ন হস্তক্ষেপ
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ‘নূর হোসেন দিবসে’ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, দুর্নীতিবাজ সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে নগ্ন হস্তক্ষেপ করেছেন ভারতীয় এক সাংবাদিক।

স্থানীয় সময় সোমবার স্টেইট ডিপারর্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর পাওয়া যাচ্ছে।

ভারতে প্রায় মুসলিমদের ওপর হামলা করা হচ্ছে। নিজ দেশে সংখ্যালঘুদের হত্যা করা হলেও এ নিয়ে চুপ থাকছেন ভারতীয় সাংবাদিকরা। অথচ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো হামলা না হলেও , স্টেইট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে মিথ্যা তথ্য দিয়ে বলছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে।

জবাবে স্টেইট ডিপারর্টমেন্টের মূখপাত্র মিলার বলেন, “বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী কথা হয়েছে সেটি এখানে তিনি বলবেন না।

মিলার বলেন, ‘শান্তি প্রিয় আন্দোলনকে অ্যামেরিকা সমর্থন করে, কোন সহিংসতাকে নয়।’

এরপর ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা। জবাবে মিলার বলেন, তার এই এই বিষয়ে আপাতত বলার কিছু নেই।

ভারতীয় সাংবাদিকের বাংলাদেশ নিয়ে নগ্ন হস্তপেক্ষে প্রতিবাদ জানানো উচিত বলে মনে করেন অনেকেই।