শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ইরানে হামলা করতে পারবে না ইসরায়েল:সৌদি যুবরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৯:১৬

আপডেট: ১১ নভেম্বর, ২০২৪ ১৯:২৭

শেয়ার

ইরানে হামলা করতে পারবে না ইসরায়েল:সৌদি যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান । ছবি: সংগৃহীত

ইরানের সার্বভৌমত্ব সম্মান করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না।

আজ সোমবার রিয়াদে আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনে এ কথা বলেন যুবরাজ সালমান। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে সৃষ্ট সংকটের সমাধান করতেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দেয়া ভাষণে সৌদি যুবরাজ গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী সেখানে গণহত্যা চালাচ্ছে। তিনি বলেন, গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এগিয়ে আসতে হবে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

তবে সম্মেলনে উপস্থিত ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি যুবরাজ সালমানকে ফোন করে জানিয়েছেন, ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।



banner close
banner close