বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৯৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ০৯:১৯

আপডেট: ১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৯

শেয়ার

গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৯৪
ছবি: সংগৃহীত

গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি।

এদিকে লেবাননে নিহত হয়েছেন আরও ৩৮ জন। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। আর সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর বাহিনীর হামলায় প্রায় হারিয়েছেন আরও ৭ জন।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডজুড়ে অন্তত ৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েলি বাহিনী একটি হামলাতেই নিহত হয়েছেন ৩৬ জন।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬০৩ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৯২৯ ফিলিস্তিনি।