মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

মহাকাশ থেকে ভোট দিলেন ৪ মার্কিন নভোচারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ ০৮:৫০

আপডেট: ৬ নভেম্বর, ২০২৪ ০৮:৫৬

শেয়ার

মহাকাশ থেকে ভোট দিলেন ৪ মার্কিন নভোচারী
মহাকাশ থেকে ভোট ৪ মার্কিন নভোচারীর। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিয়েছেন ৪ মার্কিন নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগাম ভোট দিয়েছেন এসব নভোচারী।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, অ্যাস্ট্রোনাটদের মধ্যে রয়েছেন নভোচারী বুচ উইলমোর, সানি উইলিয়ামস। টেক্সাসের হ্যারিস কাউন্টি ক্লার্ক অব কোর্টের অফিস।

নাসার নভোচারীরা মার্কিন পতাকার রঙের মোজা পরে ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুই নভোচারীর মোজায় লেখা ছিল, ‘আমেরিকান হিসেবে গর্বিত।’ টেক্সাসের হ্যারিস কাউন্টিতে আগাম ভোট দেওয়া ১২ লাখের বেশি মানুষের মধ্যে তারাও রয়েছেন।

মহাকাশে ডেটা পাঠানোর মতোই মিশন কন্ট্রোল থেকে স্পেস স্টেশনে ব্যালট পাঠানো হয়। পরে আবার তা ফেরত আসে।

১৩ সেপ্টেম্বর স্পেস স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে নভোচারী সানি উইলিয়ামস বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যা নাগরিক হিসেবে আমাদের রয়েছে এবং আমি মহাকাশ থেকে ভোট দিতে সক্ষম হওয়ার অপেক্ষায় রয়েছি, যা বেশ দুর্দান্ত অনুভূতি।’