মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪ ১২:১৫

শেয়ার

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোসারিও মুরিলো। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং বলিভিয়ার পথ অনুসরণ করে এবার ইসরায়েলের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মধ্য আমেরিকা দেশ নিকারাগুয়া। শুক্রবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েল শুধু ফিলিস্তিনেই তার সামরিক অভিযান সীমানবদ্ধ রাখেনি; তাদের সেনাবাহিনী লেবাননে অভিযান শুরু করেছে এবং ইতোমধ্যেই সিরিয়া, ইয়েমেন এবং ইরানের সামনে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে ইসরায়েল।”

“নিকারাগুয়ার সরকার ইসরায়েলের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দেশটির সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে ২০২৩ সালের ৯ নভেম্বর দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। বলিভিয়ার পর চলতি ২০২৪ সালের ২ মে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করলেও, দেশটি থেকে নিজেদের কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে। ফলে কার্যত ব্রাজিলের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা অবশ্য ইরানের মিত্র হিসেবে পরিচিত।