মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭ ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৫

শেয়ার

হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী
হরিণী অমরাসুরিয়া। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরাসুরিয়াকে বেছে নিয়েছেন দেশটির নব্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। মন্ত্রিপরিষদ প্রধানের পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম জনতা ভিমুক্তি পেরেুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি)। সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে এবং ৩৭ জন প্রার্থীকে পরাজিত করে বিজয় পেলেও পার্লামেন্টে তার দলের অবস্থা তেমন ভালো নয়। দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে বর্তমানে জেভিপির আইনপ্রণেতা রয়েছেন মাত্র ৩ জন। হরিনি অমরাসুরিয়া এই তিন এমপির একজন।

৫৪ বছর বয়সী হরিণী একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক একজন কর্মী।

জেভিপির নেতা নামাল করুণারত্নে এএফপিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আপাতত দলের তিন জন এমপি সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। এই অবস্থায় পার্লামেন্ট ভেঙে দেয়া হবে এবং তারপর নতুন এমপিরা শপথ নেবেন।

“সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে পার্লামেন্ট ভেঙে দেয়া হবে। বর্তমানে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, এটি দেশের ইতিহাসে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা,” এএফপিকে বলেছেন তিনি।