উত্তর আফ্রিকার দেশ সুদানের একটি বাজারে গোলাবর্ষণে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৭ জন।
২০২৩ সালের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে আফ্রিকার এই দেশটি।
হামলার এই ঘটনায় এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব সুদানের সেন্নারের একটি বাজারে রবিবার এই গোলাবর্ষণ হয়। অন্য একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, দেশটির সংঘাতরত আধাসামরিক বাহিনী এই হামলার জন্য দায়ী।
প্রতিবেদনে এএফপি আরও উল্লেখ করেছে, মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আরএসএফ দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সাথে লড়াই করছে।
উত্তর আফ্রিকার এই দেশটির সরকার অতীতে আরএসএফের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিতভাবে হামলা করার অভিযোগ এনেছে।
গত বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। দুই বাহিনীর এই লড়াইয়ে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। মূলত গৃহযুদ্ধের সূত্রপাত এই ঘটনাকে কেন্দ্র করেই।
আরও পড়ুন:








