শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে সরাসরি নিষিদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:৪১

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:৪১

শেয়ার

শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে সরাসরি নিষিদ্ধ করতে হবে
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ২৩ অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রমও নিষিদ্ধ করা হয়।

কিন্তু প্রশ্ন হলো, শুধু কার্যক্রম নিষিদ্ধ করেই কি আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা পুরোপুরি বন্ধ করা সম্ভব? দলটিকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় গণমাধ্যমের বিভিন্ন পরিসর, টকশোসহ নানা জায়গায় তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ থেকে যাচ্ছে। যখন গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় লীগের সন্ত্রাসীরা একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে, তখন আওয়ামী লীগের সুশীলরা তাদের পক্ষেই কথা বলছে। এমনকি সরকারের তথ্য উপদেষ্টাও আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ দিচ্ছেন। অপরদিকে রুমিন ফারহানা আরও এক ধাপ এগিয়ে আওয়ামী লীগকে নিয়ে সংলাপ করতে বলছেন।

আওয়ামী লীগকে কেবল কার্যক্রম নিষিদ্ধের আওতায় সীমাবদ্ধ না রেখে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সময় হয়েছে। শুধু নিষেধাজ্ঞার ঘোষণা নয়, প্রয়োজন আইনি কাঠামোর মধ্যে বিষয়টির সুস্পষ্ট নিষ্পত্তি। আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে আর কোনো অস্পষ্টতা নয়। আইন অনুযায়ী তদন্ত, বিচারিক প্রক্রিয়া ও যথাযথ প্রমাণের ভিত্তিতে দলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।