মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২০ আশ্বিন, ১৪৩৩

নিষ্ঠুর; নির্মমতায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে

জাহাঙ্গীর আলম বিপ্লব

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১২:২৬

আপডেট: ৫ অক্টোবর, ২০২৬ ২১:৫৭

শেয়ার

নিষ্ঠুর; নির্মমতায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে
ছবি: জাহাঙ্গীর আলম বিপ্লব

আমাদের সুসংগঠিত সমাজ ব্যবস্থা নড়ে গেছে, কিছু'টা ভেঙে গেছে! মনুষ্যত্ব বলে কিছুই আর অবশিষ্ট নাই। একটা অচিন অসুখ এসে, পুরো দেশ ওলোট পালট করে দিয়ে গেছে! বর্তমানে পরিস্থিতি বাংলাদেশে যে নিষ্ঠুরতার চলছে প্রত্যেকের উচিত এসবের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদে'র অসভ্য বা নিষ্ঠুর হাসিটা দিনদিন বিরক্তিকর হয়ে উঠতেছে।

আমরা দেখেছি নামীদামী সাংবাদিক-বুদ্ধিজীবীরা দালালিকেই নিজের কর্ম হিসেবে বেছে নিয়েছিলেন। ওদের ভূমিকায় ফ্যাসিস্ট তৈরী হয়েছে। দেশের সাংবাদিকতা, সংবাদ মাধ্যম এসবের নিরপেক্ষতা এরা ভূলুণ্ঠিত করেছে, এদের কারণেই ধ্বংস হয়েছে নিরপেক্ষ সংবাদ মাধ্যম। কোন অন্যায়ের প্রতিবাদ এরা করেনি বরঞ্চ ইনিয়ে বিনিয়ে খুনি সরকারের সব অবৈধ কর্মকান্ডগুলোকে বৈধতা দিত। আলুপোড়া খাওয়া, বুদ্ধিজীবী সাংবাদিকদেরদের উচিত রাজনীতির নয়া বন্দোবস্তের সঙ্গে মানিয়ে চলা বাদ দিয়ে কেবলই বর্বরতা আর নিষ্ঠুরতার বিরুদ্ধে কথা বলা | প্রধানমন্ত্রীর নাশতার বিল কত, আওয়ামী লীগ কবে ফিরবে—টকশোতে গিয়ে এসব নিয়ে মুখের ফেনা না ঝরিয়ে মাঠপর্যায়ের সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত, স্বস্তিদায়ক এবং স্থিতিশীল সমাজব্যবস্থা নিশ্চিত করতে সবচেয়ে বেশি জোর দেওয়া| দেশের পাণ্ডিত-বুদ্ধিজীবীগনের শরীরের ওজন যেমন হক গলার আওয়াজ উচু করতে হবে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একরকম, আর রাজনীতি চলছে আরেকরকম। সরকার ও বিরোধীদল জামায়াতে ইসলামী কারও মুখেই দেশের ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে কোনো আলাপ নেই। 'নিষ্ঠুর, নির্দয় মানুষের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ। জনগণ চোখে যা দেখবে তা বিশ্বাস করে, কারো দ্বারা চাপিয়ে দাওয়া বয়ান এগুলো জনগণ বিশ্বাস করে না। আমরা সাময়িকভাবে কিছুটা পথ হারিয়েছি হয়তো, ইনশাআল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। কারণ, আমাদের সামনে একজন বীর উত্তম-দেশপাগল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বপন করা আদর্শ আছে।প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে কোন যদি কিন্তু তবুও নেই। যত দোটানা সব দলের ভিতরে খাপটি মেরে থাকা সুযোগ সন্ধানী আর পিছনে ছুড়ি মারার লোক নিয়ে।

জাহাঙ্গীর আলম বিপ্লব