ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রদেয় বেতন-ভাতাদিসহ ১৭ প্রভাষক ও একজন সহকারী অধ্যাপকসহ মোট ১৮টি পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর।
রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লোকপ্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে একজন করে দুজন নিয়োগ দেয়া হবে। অন্যদিকে প্রভাষক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুজন, সমাজকল্যাণ বিভাগে দুজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে দুজন, মার্কেটিং বিভাগে দুজন নিয়োগ দেয়া হবে।
এছাড়া একই পদে লোকপ্রশাসন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর এন্ড সোসাল স্টাডিজ, ল' অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী, ফার্মেসি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। প্রভাষক পদে বেতন স্কেল ৪৪,০০০-১০৫,৯০০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপক পদে ৭১০০০-১৩৪০০০ টাকা (গ্রেড-৬) নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত ফরমে আবেদন আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ইবির রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।
আরও পড়ুন:







