বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৪ কার্তিক, ১৪৩৩

৯০৩ জনকে নিয়োগ দেবে ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান, প্রিলিমিনারির তারিখ ঘোষণা

চাকরি ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ০৭:৫৩

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ ০৮:০৪

শেয়ার

৯০৩ জনকে নিয়োগ দেবে ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান, প্রিলিমিনারির তারিখ ঘোষণা
ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিকপ্রতিষ্ঠান সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯০৩ জন নিয়োগের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়

১৩ নভেম্বর ২০২৬, বেলা তিনটা থেকে বিকেল চারটা।

পরীক্ষার নম্বর বিভাজন

প্রিলিমিনারি পরীক্ষায় ছয়টি বিষয়ে প্রশ্ন থাকবে। ইংরেজি ব্যাকরণ ও ভাষায় ২০ নম্বর, বাংলা ব্যাকরণ ও ভাষায় ২০, সাধারণ গণিতে ২০, আর্থিক ও ব্যাংকিং জ্ঞানে ১০, বিশ্লেষণী দক্ষতায় ২০ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) মৌলিক জ্ঞানে ১০ নম্বরসহ মোট ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের।

প্রবেশপত্র ডাউনলোড

নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী আগে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধু তারাই ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর ঠিক আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (এখানে ক্লিক করুন) থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করা যাবে।