শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৭

শেয়ার

সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে ‘সহকারী অধ্যাপক ও প্রভাষক’ পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১২ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ও অফলাইন উভয়ভাবে আবেদন করতে হবে। আবেদন ফি পে-স্লিপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদের বিবরণ:

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন উভয়ভাবেই আবেদন করতে হবে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১২ অক্টোবর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাতীয় বিশ্ববিদ্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রিন্ট কপিসহ রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় প্রতিটি পদের জন্য ২০০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।