মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ওয়ালটনে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা

বাংলা এডিশন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০১

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৩

শেয়ার

ওয়ালটনে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা
ছবি সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র সাপ্লাই চেইন এক্সিকিউটিভ

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: এমএসসি বা বিএসসি

অন্যান্য যোগ্যতা: আমদানি সংক্রান্ত নথিপত্র, এলসি, টিটি, কাস্টমস ক্লিয়ারেন্স এবং বাণিজ্যিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান। বিদেশি সরবরাহকারীদের সাথে ইংরেজিতে যোগাযোগ করার সক্ষমতা। মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইআরপি সিস্টেমে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1526838?ln=1