বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, দ্রুত

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১১:৪৭

আপডেট: ১৩ আগস্ট, ২০২৬ ১১:৫৯

শেয়ার

সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, দ্রুত
ছবি সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস (আকিজ ডোর) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার, ১২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন চলবে।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সেলস, আকিজ ডোর

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ফ্লাশ ডোর, সলিড কাঠের দরজা, দরজার ফ্রেম এবং পার্টিকেল বোর্ড-এর ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা (এলএফএ)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/

আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৬



banner close
banner close