মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চাকরি

চাকরি ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ০৮:৩৭

আপডেট: ৩০ জুন, ২০২৬ ০৮:৩৯

শেয়ার

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চাকরি
ছবি সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ১০ থেকে ১৪ গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৪৪। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।

পদের নাম ও বিবরণ

১. উপজেলা ব্যবস্থাপক

পদসংখ্যা: ১০

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

২. মাঠ কর্মকর্তা

পদসংখ্যা: ২৫

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৭

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. ড্রাইভার

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ);

২ থেকে ৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)।

অনগ্রসর নাগরিক। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ জুন ২০২৬, সকাল: ১০টা;

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ জুলাই ২০২৬, বিকেল: ৫টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়। https://sfdf.gov.bd/pages/static-pages/6922e065933eb65569e26d84



banner close
banner close