শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

বাংলা এডিশন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ০৭:৫১

আপডেট: ২৭ জুন, ২০২৬ ০৭:৫৮

শেয়ার

২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি
ছবি সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। প্রতিষ্ঠানটি ৭টি পদে ২০ জনকে নিয়োগ দেবে। ১ জুলাই সকাল ১০টা আবেদন শুরু হবে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।,

চাকরির ধরন

স্থায়ী।

প্রার্থীর ধরন

নারী-পুরুষ (উভয়)।

কর্মস্থল

ঢাকা।

বয়স

১৫ জুলাই ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ৭ নং পদের ক্ষেত্রে ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা।



banner close
banner close