জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি বিভিন্ন শাখায় ‘কমিশন্ড অফিসার’ নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২০২৭–এ ডিইও ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন ৭ মে থেকে শুরু হয়েছে এবং চলবে ১১ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম : কমিশন্ড অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয়
বেতন-ভাতা : সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রাপ্য হবেন
আবেদনের যোগ্যতা
শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন)
চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ ও ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে
চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে
শিক্ষা শাখা (সাধারণ বিষয়)
ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ (সম্মান) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে
চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে
শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)
পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড ও ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ১টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড, ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে
বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৪-স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে
ক. উচ্চতা : ১৬২.৫ সে.মি.(৫ ফুট ৪ ইঞ্চি)
খ. বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেমি (৩০ ইঞ্চি), সম্প্রসারিত ৮১ সেমি (৩২ ইঞ্চি)
গ. ওজন : ৫০ কেজি
নারী প্রার্থীর ক্ষেত্রে
ক. উচ্চতা : ১৫৫ সেমি (৫ ফুট ১ ইঞ্চি)
খ. বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেমি (২৮ ইঞ্চি), সম্প্রসারিত ৭৬ সেমি (৩০ ইঞ্চি)
গ. ওজন : ৪৬ কেজি
প্রার্থীর বয়স : অনূর্ধ্ব ৩০ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে)
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
আবেদন ফি : আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।,
আরও পড়ুন:








