রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে এনসিসি ব্যাংক

চাকুরী ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ০৮:৪২

আপডেট: ৪ জুন, ২০২৬ ০৮:৪৩

শেয়ার

আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে এনসিসি ব্যাংক
ছবি সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে যা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: ট্রানসাকশান ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এভিপি-এসএভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, ব্যাংকিং অপারেশন বা সংশ্লিষ্ট কার্যক্রমে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1492405?ln=1

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬