প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সাংগঠনিক কাঠামোর অন্তর্গত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬ এবং চলবে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এতে কম্পিউটার প্রোগ্রামার, সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী—এই চার ক্যাটাগরির পদে মোট ২৪ জন নেওয়া হবে। কম্পিউটার প্রোগ্রামার পদটি ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতন স্কেলে এবং পদসংখ্যা ১। সহকারী পরিচালক পদ ১৭টি, বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। হিসাবরক্ষণ কর্মকর্তা পদ দুটি এবং উপসহকারী প্রকৌশলী পদ চারটি—উভয় পদের বেতন স্কেল যথাক্রমে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা ও ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://beza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা ১০ মার্চ সকাল ১০টা থেকে ১০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফি টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের জন্য ২২৩ টাকা এবং অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন:








