রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

চাকরি দিচ্ছে ইউনাইটেড হাসপাতাল, আবেদন ২৮ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২৮

আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২৮

শেয়ার

চাকরি দিচ্ছে ইউনাইটেড হাসপাতাল, আবেদন ২৮ সেপ্টেম্বর থেকে
ছবি: সংগৃহীত

ইউনাইটেড হাসপাতাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটি সাপ্লাই চেইন বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউনাইটেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড হাসপাতাল লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://uhlbd.com

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড হাসপাতাল লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: সাপ্লাই চেইন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: হাসপাতাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: লাভের ভাগ, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫