রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৪

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৭

শেয়ার

ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পাঁচটি পদে ১২৪ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত বৃহস্পতিবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে দেশের সব জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে এ সব পদের জন্য আবেদন করতে পারবেন।

এক নজরে ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়

প্রকাশের তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২৫

পদ ও লোকবল: ৫টি ও ১২৪ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ০৫ অক্টোবর ২০২৫

আবেদন করার লিংক: https://minland.gov.bd

পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা: ০১টি

সাকল্যে বেতন: ৬৬ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ০১টি

সাকল্যে বেতন: ৫৬ হাজার ৫২৫ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

পদসংখ্যা: ০১টি

সাকল্যে বেতন: ৩৫ হাজার ৬০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ০১টি

সাকল্যে বেতন: ২১ হাজার ৭০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১২০ (কমবেশি)

সাকল্যে বেতন: ১৯ হাজার ৩০০ টাকা

আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ), ৪ নং পদের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৫ নং পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ), তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৫