রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

জনবল নিয়োগ দেবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১০:৩১

আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ ১১:২১

শেয়ার

জনবল নিয়োগ দেবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী দুই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

পদের নাম: ট্রেন অপারেটর

পদসংখ্যা: ১৫টি

গ্রেড: ১০ম

মূল বেতন: ৩৬৮০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি; তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।

আবেদনে বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্মতারিখ গ্রহণযোগ্য হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: ২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি: আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিএমটিসিএলের ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।