রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

গণযোগাযোগ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১১:৩১

শেয়ার

গণযোগাযোগ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদনের শেষ দিন আজ
ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে। এ অধিদপ্তরে ১৪টি ভিন্ন পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা খুবই স্বল্প—মাত্র ২ দিন। অনলাইনে আবেদন করার শেষ সময় ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

দেখে নিন গণযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম ও সংখ্যা—

১. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ২টি

গ্রেড : ১৩

বেতনস্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

২. পদের নাম : ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী

পদসংখ্যা : ৩টি

গ্রেড : ১৩

বেতনস্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : সংগীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা সংগীতে ডিপ্লোমা থাকতে হবে।

৩. পদের নাম : সাউন্ড মেকানিক

পদসংখ্যা : ৪টি

গ্রেড : ১৪

বেতনস্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (ভোকেশনাল) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম : ড্রাইভার

পদসংখ্যা : ২২টি

গ্রেড : ১৫

বেতনস্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী মোটরগাড়ি চালনার লাইসেন্সপ্রাপ্ত এবং গাড়ি চালনায় অন্যূন দুই বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা।

৫. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ৪০টি

গ্রেড : ১৬

বেতনস্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৬. পদের নাম : হিসাব সহকারী

পদসংখ্যা : ২টি

গ্রেড : ১৬

বেতনস্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. পদের নাম : ঘোষক

পদসংখ্যা : ১৮টি

গ্রেড : ১৬

বেতনস্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৮. পদের নাম : স্টোর অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা : ২টি

গ্রেড : ১৬

বেতনস্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৯. পদের নাম : মোটর মেকানিক

পদসংখ্যা : ১টি

গ্রেড : ১৬

বেতনস্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ।

১০. পদের নাম : ফ্লুট প্লেয়ার

পদসংখ্যা : ১টি

গ্রেড : ১৬

বেতনস্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান। গান বা সুরের তাল-লয় ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

১১. পদের নাম : সহকারী সাইন অপারেটর

পদসংখ্যা : ১টি

গ্রেড : ১৮

বেতনস্কেল : ৮,৮০০-২১,৩২০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (ভোকেশনাল) বা সমমান।

১২. পদের নাম : এপিএই অপারেটর

পদসংখ্যা : ২২টি

গ্রেড : ১৮

বেতনস্কেল : ৮,৮০০-২১,৩২০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (ভোকেশনাল ) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৩. পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা : ৩৩টি

গ্রেড : ২০

বেতনস্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৪. পদের নাম : নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা : ২৬টি

গ্রেড : ২০

বেতনস্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের বয়স : ১ জুলাই ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম : আগ্রহীদের গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১১ থেকে ১৪ নম্বর পদের জন্য ৫৫ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,গণযোগাযোগ অধিদপ্তর,নিয়োগ বিজ্ঞপ্তি,সরকারি চাকরি