রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

বাংলা এডিশনের জিএম হিসেবে সাবেক সিআইডি কর্মকর্তা মো. ঈদ্রিস আলীর যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫ ১৫:২৮

আপডেট: ১ জানুয়ারি, ২০২৫ ১৫:৩২

শেয়ার

বাংলা এডিশনের জিএম হিসেবে সাবেক সিআইডি কর্মকর্তা মো. ঈদ্রিস আলীর যোগদান
ছবি: বাংলা এডিশন

সাবেক সিআইডি কর্মকর্তা মো. ঈদ্রিস আলী জনপ্রিয় অনলাইন গণমাধ্যম বাংলা এডিশনে জেনারেল ম্যানেজার পদে যোগদান করেছেন।

নতুন বছরের প্রথম দিনে (বুধবার) তিনি বাংলা এডিশনের বনানীস্থ প্রধান অফিসে এ যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ সময় বাংলা এডিশনের সম্পাদক ও প্রকাশক মো. আল আমিনের নেতৃত্বে গণমাধ্যমটিতে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা মো: ঈদ্রিস আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সম্পাদক মো. আল আমিন বলেন, ‘আমরা মো: ঈদ্রিস আলীর যোগদানে অত্যন্ত আনন্দিত। তিনি পূর্বের পেশাগত দক্ষতা ও জীবনমুখী অভিজ্ঞতার মাধ্যমে বাংলা এডিশনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে এ চাওয়া আমাদের সকলের। উনার প্রতি আমার শুভকামনা রইল।’

যোগদানের প্রতিক্রিয়ায় জিএম মো. ইদ্রীস আলী বলেন, ‘বাংলা এডিশন ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রধান গণমাধ্যম হিসেবে কাজ করছে। আমি বাংলা এডিশন পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলা এডিশনকে বাংলাদেশের সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’