সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ১৫:৫৫

শেয়ার

এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
ফাইল ছবি

দুয়েক দিনের মধ্যেই বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন করে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।’