বুধবার

৩ জুন, ২০২৬ ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আইনি বিপাকে রচনা ব্যানার্জি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১০:২১

শেয়ার

আইনি বিপাকে রচনা ব্যানার্জি
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি আরজি করের ঘটনার মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইন লঙ্ঘন করেছেন।

মঙ্গলবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার চারু মার্কেট থানায় এ অভিযোগ করেন এক আইনজীবী। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযোগটি ২০২৪ সালের আগস্টে ঘটে যাওয়া আরজি কর হাসপাতাল সংক্রান্ত ঘটনার প্রেক্ষাপটে করা হয়েছে।,

অভিযোগকারীর দাবি, ওই সময় রচনা ব্যানার্জি একাধিক ভিডিও বার্তায় নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে তখন লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার আবারও থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

আইনজীবীর অভিযোগ, রচনা সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ করেছিলেন। তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতোমধ্যে থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে।

তবে এ বিষয়ে রচনা ব্যানার্জির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।,



banner close
banner close