শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আলভীর স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার মামলা ডিবিতে, প্রতিবেদন দাখিলের সময়সীমা ২৪ জুন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০৮:৩০

শেয়ার

আলভীর স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার মামলা ডিবিতে, প্রতিবেদন দাখিলের সময়সীমা ২৪ জুন
ছবি সংগৃহীত

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার মিরপুর মডেল থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গত ১৪ মে থেকে মামলাটির তদন্তভার আনুষ্ঠানিকভাবে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিন আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিবি পুলিশ নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ মামলায় অভিনেতা জাহের আলভী এবং তার মাকে আসামি করা হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারিত রয়েছে।



banner close
banner close