মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই-রসিকতায় ভাইরাল আফরান নিশো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১১:০৩

শেয়ার

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই-রসিকতায় ভাইরাল আফরান নিশো
ছবি সংগৃহীত

বড় পর্দায় সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করা আফরান নিশো এবার ঈদে নতুন সিনেমা দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ নিয়ে আবারও আলোচনায়। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো নিশোর সঙ্গে বড় পর্দায় দেখা গেছে চঞ্চল চৌধুরী-কে, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটিতে কাজাখস্তানের তীব্র শীত থেকে পাবনার গ্রামীণ প্রেক্ষাপট—সবকিছু মিলিয়ে ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রে এক সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রাম তুলে ধরেছেন নিশো। তবে সিনেমার গল্পের বাইরেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর একটি প্রেস কনফারেন্স।

সেখানে অভিনেত্রী পূজা চেরি-কে ঘিরে নিশোর একটি মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, “বিচলিত হওয়ার কিছু নেই, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার কোনো রেকর্ড নেই।”

জবাবে পূজা চেরি বলেন, “জোকস অ্যাপার্ট, আমি এনগেজড। সবাইকে ধন্যবাদ।”

দুই তারকার এই খুনসুটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ একে নিছক মজার মুহূর্ত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি সিনেমার প্রচারণারই অংশ।

এদিকে সারভাইভাল ড্রামা ঘরানার দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ-এ নিশোর অভিনয়ের পাশাপাশি পূজা চেরি-র নতুন উপস্থিতি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।



banner close
banner close