অভিনেত্রী মৌসুমী হামিদের এবং নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভেঙেছে। ২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে হওয়া এই দম্পতি গত বছরের নভেম্বর থেকে আলাদা থাকছিলেন। মৌসুমী হামিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, রানা-মৌসুমীর সংসারে অশান্তির সূত্রপাত ঘটে রানার বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে। শোবিজ মহলে জানা গেছে, রানা একজন তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রানা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে।
মৌসুমী এবং রানা পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছিলেন। বিয়ের সময় মৌসুমী জানিয়েছিলেন, তাদের দুই বছরের পরিচয়ের ভিত্তিতে দুই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন:








