বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০২

শেয়ার

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদর এলাকায় মহাসড়ক সংলগ্ন দলীয় কার্যালয়ের উপরে পতাকা উড়তে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ফজর নামাজের পর থেকে জাতীয় পতাকাটি আওয়া লীগের অফিসের উপর উড়তে দেখা যাচ্ছে। ছাদের উপরে একটি জিআই তার দিয়ে পতাকাটি সাটানো হয়েছে।তবে কে বা কাহারা উত্তোলন করেছেন তা জানা নেই।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে শাজহানপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, পতাকা উত্তোলন বিষয়টি আমাদের জানা নেই। তবে তদন্ত করে আইনের ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close