বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

আবারও গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৫১

শেয়ার

আবারও গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি ধারণের চেষ্টার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানাহাজতে রাখা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



banner close
banner close