বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

আরিফিন শুভর সাথে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৮

শেয়ার

আরিফিন শুভর সাথে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী
ছবি: সংগৃহীত

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’ অবশেষে মুক্তির অপেক্ষায়। পরিচালক রায়হান রাফী নির্মিত প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতে। সোশ্যাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি।

সিনেমাটিতে সিনেমায় ঐশীর বিপরীতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। এর আগে আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা। গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার, মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে প্রেম-বিরহের আভাস পাওয়া যায়। আর মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

দর্শকদের একাংশের দাবি, মুক্তির আগেই প্রচারণার উদ্দেশ্যে এই দৃশ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সাথে শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন রটে।

অবশেষে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা ঐশী। দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’

তার ভাষায়, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারতো, যেমন নায়ককে ধাক্কা দেয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’



banner close
banner close