শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

স্বামীকে নিয়ে মসজিদ ঘুরে দেখলেন সোনাক্ষী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১০:২৩

শেয়ার

স্বামীকে নিয়ে মসজিদ ঘুরে দেখলেন সোনাক্ষী
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

সোনাক্ষী জানান, মন্দির ও গির্জায় বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি। তাই এই সফর তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিলো। শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

এ সময় তার সাথে ছিলেন স্বামী জাহির ইকবাল।

সেই ভ্লগে সোনাক্ষী জানান, শুধু ভ্রমণ আর নতুন সংস্কৃতি ঘুরে দেখাই তাদের উদ্দেশ্য।

অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চললো। যদিও ভিন্নধর্মে বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।