মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

দীপিকার অনেক আগে মা হয়েছি আমি: শুভশ্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১২:০৫

শেয়ার

দীপিকার অনেক আগে মা হয়েছি আমি: শুভশ্রী
ছবি: সংগৃহীত

টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং টলিউডের কর্মসংস্কৃতি নিয়ে অকপট কথা বললেন এই অভিনেত্রী।

বিশেষ করে বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন। ঠিক সেই সময়েই টলিউডের এই চিত্রনায়িকা জানালেন, দীপিকার অনেক আগেই তিনি মা হয়েছেন এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছেন।

টলিউডে নাকি দৈনিক ২০ ঘণ্টা কাজ চলে এমন একটি প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিগঞ্জের পার্থক্য তুলে ধরেন।

তার মতে, মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিগঞ্জে নেই। এখানে প্রযোজক, পরিচালক, নায়াক-নায়িকা কেউই তেমন সুবিধা পান না। সবাইকে সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করতে হয়।

তবে এই প্রসঙ্গে শুভশ্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তার কথায়, ‘যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তা হলে বলব কোনও দিন কোনও সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।



banner close
banner close