সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন, ২০২৫ ১৯:০৬

শেয়ার

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান
ছবি:সংগ্রহীত

চার দিন ধরে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত শুক্রবার (ঈদের আগের দিন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন জাহিদ হাসান।

তার অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। তিনি জানান, হঠাৎ ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান।

এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়।

তবে জাহিদ হাসানের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন মৌ। তিনি আরও জানিয়েছেন, এখন অভিনেতা সম্পূর্ণ বিশ্রামে রয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে তাকে।